1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ থেকে আরও দুটি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। নতুন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইংরেজি বিভাগ চালুর সক্ষমতা যাচাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। শুক্রবার (২অক্টোবর) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু করার সক্ষমতা আছে কিনা তা যাচাই বাছাই করতে আসেন মঞ্জুরী কমিশনের একটি টিম। এই টিমের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন-বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ব বিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ) এবং সিনিয়র সহকারী পরিচালক নূর ইসলাম চৌধুরী।

এদিন যাচাই বাছাই শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. ফজলে হুদা বাবুল ও আরেক সিন্ডিকেট সদস্য নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইকবাল আজিজ খান ও রাঃ বিঃ ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী এবং হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিফ আরশাদ। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর প্রচেষ্টা দেখে সন্তুষ্টি প্রকাশ করে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা অনেক ভালো। নিজস্ব ভবন না হলেও অফিস কক্ষ, রিডিং রুম, শ্রেণিকক্ষগুলো অনেক পরিপাটি এবং সুন্দর।

 

নতুন দুটি বিষয়ে পাঠদানে উপযোগী অবকাঠামো এবং পারিপার্শ্বিকতা বিদ্যমান আছে। এই বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার এবং পরিবহন ব্যবস্থা চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পাশে থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর