1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নওগাঁয় শুরু হয়েছে বিশেষ অভিযান

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শুরু হয়েছে কিশোর অপরাধ প্রতিরোধ অভিযান। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা জুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নওগাঁ। নওগাঁতে শুরু হওয়া অভিযানের বিষয়টি শনিবার (৩অক্টোবর) নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার (২অক্টোবর) বিকাল থেকে পুলিশ সুপারের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্কদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। প্রত্যেকটি মোটর সাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা এবং জরিমানা করা হয়েছে।

 

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সারা দেশের ন্যায় এই জেলাজুড়ে কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই শহরের বিভিন্ন স্থান থেকে দশজন অপ্রাপ্তবয়স্ক কিশোরদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মোটরসাইকেল চালানোর জন্য কখনও দিবেন না। এর দ্বারা অপরাধ অথবা দুর্ঘটনা ঘটতে পারে।

 

কিশোর অপরাধ, ইভটিজিং অথবা কিশোর গ্যাং সংক্রান্তে জেলার কোথাও এই সংক্রান্ত তথ্য থাকলে পুলিশ সুপারের (০১৩২০১২৩৫০১ whatsapp) নাম্বারে অথবা স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে তথ্য অথবা ছবি প্রেরণ করার জন্য অনুরোধ করা হল। তিনি আরো জানান পুরো দেশের সঙ্গে নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংদের প্রতিহত করাসহ সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং আগামীতেও জেলা পুলিশের এমন কঠোর অভিযানসহ বিভিন্ন ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানান জেলা পুলিশের এই প্রধান কর্মকর্তা।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর