1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

রাণীনগরে রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই, আহত দুই ব্যাংক কর্মকর্তা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

 

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে দিনদুপুরে দুই ব্যাংক কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার ছিনতাইকারীর বিরুদ্ধে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের পারইল ব্রিজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবাদপুকুর ইসলামী এজেন্ট ব্যাংকের কর্মকর্তা নাজমুল (৩২) ও রাসেল (২৮) সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩৪ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে আবাদপুকুরে ফিরছিলেন।

 

দুপুর আনুমানিক ১টার দিকে তারা পারইল ব্রিজের দক্ষিণ পাশে বাংলালিংক টাওয়ারের সামনে পৌঁছালে দুটি কালো রঙের পালসার মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি তাদের পথরোধ করেন। এ সময় চারজনের প্রত্যেকের মাথায় লাল রঙের হেলমেট ছিল। তারা হঠাৎ রড দিয়ে দুই ব্যাংক কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে দুজনই গুরুতর আহত হন। একপর্যায়ে কর্মকর্তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দুটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান ছিনতাইকারীরা।

 

পরে স্থানীয়রা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহত নাজমুল রাণীনগর উপজেলার একডালা গ্রামের মোস্তাক আলীর ছেলে। অপর আহত রাসেল একই উপজেলার অলংকারদীঘি গ্রামের আব্দুল মজিদের ছেলে। দিনদুপুরে সড়কে এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর