1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত
৩৯

 

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: সম্প্রতি দেশের বে-সরকারী একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল দাবি করেন তার নির্বাচনী এলাকার একটি মাদ্রাসার ১২জন শিক্ষার্থী এইচআইভি রোগে আক্রান্ত। তিনি আরও জানান তার নির্বাচনী এলাকার এক উপজেলা স্বাস্থ্য কমপ্লে•র উপদেষ্টা হওয়ায় তিনি স্বাস্থ্য বিভাগের অনেক কিছুই জানেন।

 

যখন তিনি ওই স্বাস্থ্য কমপ্লে•র কর্মকর্তার কাছে এইচআইভি পজেটিভ রোগীদের সম্পর্কে জানতে চাইলেন তখন সেই কর্মকর্তা এমপিকে জানান ওই ১২জন শিক্ষার্থী তার নির্বাচনী এলাকার কোন এক মাদ্রাসার ছাত্র এবং তারা ১২জনই ছাত্রাবাসে থাকে। এমন তথ্যের সত্যতা সম্পর্কে নওগাঁর সিভিল সার্জন ডা: আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি তথ্যটিকে পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন বলে দাবী করেন।

 

সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান ১২জন শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হওয়ার কোন তথ্য তাদের কাছে এখন পর্যন্ত নেই। জেলায় এইচআইভি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ২জন। ২০২৫ সালে জেলায় এই দুইজন রোগী এইচআইভি পজেটিভ হয়। তারা বর্তমানে সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছে এবং ভালো আছে। পরবর্তি সময়ে এবং ২০২৬ সালে কেউ নতুন করে এইচআইভিতে কেউ আক্রান্ত হয়নি।

 

তিনি আরও জানান নওগাঁর কোন একটি মাদ্রাসার ১২জন শিক্ষার্থীর এইচআইভি পজেটিভ হওয়ার যে কথা নওগাঁ-৩ আসনের এমপি বলেছেন তা ভিত্তিহীন। এমপি মহোদয়ের বক্তব্যে দেওয়া তার এলাকার কোন এক মাদ্রাসা থেকে রক্ত দিতে আসা ১২জন শিক্ষার্থীর রক্তের স্ক্রীন পরীক্ষার মাধ্যমে এইচআইভি পরীক্ষা করা হয়। সেই হিসেবে তাদের সকলের এইচআইভি নেগেটিভ আসায় তাদের কোন সমস্যা নেই। তারা অপরজনকে রক্তদান করতে পারবে।

 

এইচআইভি সচেতনতায় সিভিল সার্জন জানান রক্ত নেওয়ার সময় অবশ্যই সঠিক ভাবে স্ক্রীনিং টেস্টগুলো যেন সঠিক ভাবে হয়েছে কি না তা জেনে রক্ত নেওয়া উচিত। এছাড়াও অনিরাপদ যৌন মেলামেশার কারণে এটি ছড়ায় বলে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। সেই লক্ষে অনৈতিক বা বহুকামীতা বা সমকামিতা এগুলো থেকে পরিহার থাকতে হবে।

 

দেশের ধর্মীয় ও সামাজিক মুল্যবোধ যদি সকলে মেনে জীবন-যাপন করে তাহলে এই রোগের বিস্তার বন্ধ করা সম্ভব। এছাড়াও মাদকাশক্তদের একই নিডিল দিয়ে বিভিন্ন জন মাদক নেওয়ার ফলে এর বিস্তার ঘটতে পারে। এই ক্ষেত্রে মাদক ও এর ব্যবহার বন্ধে এটি প্রতিরোধ করা সম্ভব বলেন জানান তিনি।

 

সঠিক তথ্য জেনে মন্তব্য করার প্রতি তিনি সকলের দৃষ্টি আকর্ষন করেছেন। যে কোন রোগ মানেই একটি স্পর্শকাতর বিষয়। আর এইচআইভি এমন একটি রোগ যে রোগ নিয়ে মিথ্যে ও ভুল তথ্য প্রচার করলে সামাজিক ভাবে, জাতীয় ভাবে ও আন্তর্জাতিক ভাবে দেশের ভাবমূর্তি ব্যাপক ভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

 

তাই দেশের স্বার্থে দেশের প্রতিটি সচেতন নাগরিক ও সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা দায়িত্বশীল ব্যক্তিদের সঠিক তথ্য জেনে প্রচার করার বিষয়ে তিনি সুদৃষ্টি কামনা করেছেন। যেহেতু নওগাঁয় এইচআইভ রোগের কোন প্রাদুর্ভাব নেই সেহেতু এই মরণঘাতি রোগ নিয়ে সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর