অনলাইন সংরক্ষণ ঃ নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়।
যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়ার পরপরই এই অর্থ নেপালের দুর্গতদের খাদ্য, চিকিৎসা ও জরুরি ত্রাণ সহায়তায় ব্যবহতা
নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী:
উদ্ধারকৃত মরদেহ ১,১১৪ টি নিখোঁজ ব্যক্তি ৩,৯১৬ জন টীনমীমান্তে প্রভাব অন্তত ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ যার মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।
বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মিত্র দেশগুলোর সহায়তায় নেপাল সরকার পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে।