1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁর ধর্মীয়প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পঠিত
৯১

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নওগাঁ জেলার সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগেবৃক্ষরোপণ ও প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনেরসহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার মশরপুর জামে মসজিদ প্রাঙ্গনে একঅনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃক্ষরোপনের আগে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

পরে জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক ও জেলা প্রশাসকমোহাম্মদ সাইফুল ইসলাম মসজিদ প্রাঙ্গনে দুটি পরিবেশবান্ধব গাছের চারা রোপন করেন। এছাড়াওসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদও একটি গাছের চারা রোপন করেন।

 

এসময়জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন ন‌ওগাঁর উপপরিচালক মো: মারুফ রায়হান, ফিল্ডঅফিসার মো: তাওফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ সদর ফিল্ড সুপারভাইজার মোহাম্মদমুসা, জেলা বনকর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন মসজিদেওইমাম, শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণেরকার্যক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে সারা দেশের মতো নওগাঁ জেলার ৮হাজার বিভিন্ন ধর্মীয়প্রতিষ্ঠান প্রাঙ্গনে ১৬হাজার পরিবেশবান্ধব বৃক্ষরোপন করা হবে। সেই কর্মসূচির আওতায়জেলাজুড়ে একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

যেহেতু মসজিদ ও বিভিন্ন ধর্মীয়প্রতিষ্ঠানের শিক্ষকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই এমন কর্মসূচিতে তাদেরঅংশগ্রহণও খুবই জরুরী। যার কারণে সমাজের প্রতিটি জায়গায় বৃক্ষরোপন রোপন নিশ্চিত করারলক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর