1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শ্রেষ্ট মৎস্য খামারী আবারো স্বর্ণপদক পেলেন আব্দুল মহিত তালুকদার এমপি

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত
৬৬

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে শ্রেষ্ট মৎস্য খামারী হিসাবে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জাতীয় মৎস্য পদক হিসাবে স্বর্ণপদক ও সার্টিফিকেট গ্রহন করেছেন। গত রবিবার (১৬ আগষ্ট) কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক গ্রহন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ নেতৃবর্গ। প্রাপ্ততথ্যে জানাযায়, চলতি ২০২৬ সালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

অনুষ্ঠানে বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি জিএম মৎস্য খামারে উন্নতজাতের পাঙ্গাস মাছ, তেলাপিয়া ও কই মাছ উৎপাদনের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় মৎস্য পদক হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও মৎস্য ব্যবসায়ী আব্দুল মহিত তালুকদারকে তার অবদানের জন্য স্বর্ণপদক ও সার্টিফিকেট প্রদান করেন। ইতি পূর্বে তিনি আরো এক বার শ্রেষ্ট স্বর্ণপদক লাভ করেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর