1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

রাণীনগরে মতবিনিময় সভা

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক সম্প্রীতি, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এই সভার আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) রাণীনগর।

 

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (গওচঝ)-এর ব্যানারে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন এস এম ফজলুল বারী হারুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মেজবা-উল-হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাক্কির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, বায়তুল মাল সম্পাদক ফিরোজ এ আলম, উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর মো. পাভেল রহমান এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের নওগাঁ জেলা কো-অর্ডিনেটর মো. গিয়াসউদ্দিন আহমেদ। এছাড়াও সভায় বিভিন ধর্মীয় ও স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজে শান্তি, শৃঙ্খলারক্ষা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের উসকানি বা সংঘাতের পথ না বেছে সামাজিক সম্প্রীতি ও ঐক্য ধরে রাখতে সব রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও স্থানীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

 

 বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর