1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

কৃষকদের নিকট থেকে সারের দাম বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে –এমপি মহিত তালুকদার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত
৭৩

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, চলতি রোপা আমন মৌসুমে কৃষকদের নিকট নির্বিঘেœ সার বিক্রি নিশ্চিত করতে হবে। কোন ডিলার বা খুচরা বিক্রেতা সারের দাম বেশি নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও সরকারি বিধিমোতাবেক প্রতিটি দোকানে সারের সরকারি মুল্য ও মজুত তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শ দেন। তিনি গত সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা সভাকক্ষে কৃষি অধিদপ্তরের আযোজনে উপজেলার সার ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসা কৃসিবিদ রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদ, সার ডিলার রাশেদুল ইসলাম, তানজিত আহমেদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন প্রমূখ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর