1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

নিয়ামতপুরে আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন

নাহিদ হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

 

 

নাহিদ হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে চারটি সংগঠনের উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে স্বপন পাহান, সাধারণ সম্পাদক সন্তোষ লাগড়া ও সাংগঠনিক সম্পাদক বিজয় ইন্দুয়ার নির্বাচিত হন।

 

আদিবাসী যুব পরিষদের উপজেলা শাখায় সভাপতি প্রসেনজিৎ বারোয়ার, সহ-সভাপতি ফুলাল পাহান, সাধারণ সম্পাদক রপন মুন্ডা এবং সাংগঠনিক সম্পাদক মিঠুন লাকড়া নির্বাচিত হয়েছেন। আদিবাসী নারী পরিষদের উপজেলা শাখায় সভানেত্রী নির্বাচিত হয়েছেন শুভ্রা এক্কা এবং সম্পাদিকা ফরজ মনি পাহান। এ ছাড়া আদিবাসী ছাত্র পরিষদের উপজেলা শাখায় সভাপতি স্বপন মাহাতো, সাধারণ সম্পাদক প্রণব মুন্ডা ও সাংগঠনিক সম্পাদিকা পুষ্পা রানীসহ ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

 

সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, নওগাঁ জেলা শাখার সভাপতি মার্টিন মুর্মু, সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, নওগাঁ জেলা যুব পরিষদের সভাপতি তিতাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড়, নওগাঁ জেলা ছাত্র পরিষদের সভাপতি মিঠুন পাহান ও সাধারণ সম্পাদক চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথি হিসেবে পূজা উদযাপন ফ্রন্টের নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ডালিম বর্মনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা আদিবাসীদের অধিকার, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। নতুন কমিটির নেতৃবৃন্দও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর