1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

নিয়ামতপুরে পুকুরে ভেসে উঠল ভাঙ্গাড়ি ব্যবসায়ীর লাশ

নাহিদ হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২৩ বার পঠিত

 

 

নাহিদ হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে মহিদুল (৪৫) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মহিদুল ছাতড়া নিস্তানী গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভাঙ্গাড়ির ব্যবসা করতেন। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে মহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

 

মঙ্গলবার সকালে স্থানীয়রা ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যদের দাবি, মহিদুল নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন। তাদের ধারণা, মাদক সেবনের পর অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর