1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

জনগণের দাবি পূরণে যেন ‘আলাদিনের চেরাগ’ এমপি মোস্তাফিজুর রহমান

নাহিদ হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১২৪ বার পঠিত

 

 

নাহিদ হাসান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: জনগণের দাবি শুনছেন, দিচ্ছেন উন্নয়নের আশ্বাস, কোথাও কোথাও বাস্তবায়নও করছেন নির্বাচনী প্রতিশ্রুতি। একটি কালভার্ট নির্মাণের পর এবার মন্দির উন্নয়নে ১ লাখ ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর এমন উদ্যোগে উচ্ছ্বসিত সীমান্তবর্তী জয়পুর গ্রামের বাসিন্দারা।

 

স্থানীয়দের অনেকের কাছে তিনি যেন ‘আলাদিনের চেরাগ’। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার জয়পুর গ্রামে সততা ক্লাবের উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। পরে তিনি গ্রামটিতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নির্মিত একটি কালভার্ট পরিদর্শন করেন।

 

এ সময় সংসদ সদস্যকে কাছে পেয়ে গ্রামের আদিবাসী সম্প্রদায়ের নারীরা তাঁদের মন্দিরের উন্নয়নের দাবি জানান। তাঁদের আবেদনে সাড়া দিয়ে তিনি গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মন্দিরটি পরিদর্শন করেন। সেখানে মন্দিরের অবকাঠামো নির্মিত হলেও ছাদ বা ছাউনি না থাকায় ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সমস্যার বিষয়টি তুলে ধরেন স্থানীয়রা। গ্রামবাসীর দাবি শুনে মন্দিরের উন্নয়নে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য। তাঁর এ ঘোষণায় আনন্দ প্রকাশ করেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

 

পরে গ্রামবাসী তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে গ্রামের কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবি জানান। জবাবে সংসদ সদস্য যত দ্রুত সম্ভব রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই দিনে কালভার্ট পরিদর্শন, মন্দির উন্নয়নে অনুদানের ঘোষণা এবং কাঁচা রাস্তা পাকাকরণের আশ্বাসে জয়পুর গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়িত হলে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং গ্রামের যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের পরিবেশও উন্নত হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম। পরে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর