1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় ব্যবসায়ীদের মারধরের অভিযোগে প্রতিবাদ সমাবেশ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত
৮১

 

 

রিফাত হোসাইন সবুজ, স্টাফ, রিপোটার: নওগাঁয় ইউনুস আলী নামের  এক মুরগী ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।শনিবার (১ আগস্ট) বিকেলে পৌর বাজারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নওগাঁ পৌর বাজারের ১২ টি ব্যবসায়ী সংগঠন।

 

সমাবেশে বক্তরা বলেন,গত ২৫ জুলাই সাড়ে ১১ টার দিকে সোহাগ, ডলার, সৌরভ, তানভীর, লিটনসহ শহরের কয়েকজন যুবক মুরগী ব্যবসায়ী ইউনুস আলীকে মুরগী বাজার থেকে উঠিয়ে নিয়ে সদর উপজেলার খাগড়া বিলে নিয়ে যায়।

 

সেখানে ব্যবসায়ী ইউনুস আলীকে মারধর করে তার কাছ থেকে ৪ লক্ষ্য ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।এরপর ভুক্তভোগী ইউনুস আলী ২৭ জুলাই দুপুরে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়েরর করে।এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।

 

বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীদের সব রকম নিরাপত্তা নিশ্চিত করতে হবে।পাশাপাশি ইউনুস আলীকে মারধরের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার না করায় তীব্র নিন্দা জানায় বক্তব্য।এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান ব্যবসায়ীরা। এবং এই হামলা বিচার না হলে অচিরেই বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

 

বিক্ষোভ সমাবেশে নওগাঁ পৌর মুরগী বাজারের সভাপতি ইউনুস আলী বাবু, পৌর চাল বাজারের সভাপতি মকবুল হোসেন প্রামানিক, পৌর মাছ বাজারের সভাপতি মো: জালাল হোসেন, কাঁচা সবজি বাজারের সভাপতি মোকসেদ আলী মন্ডল, মাংস বাজারের সভাপতি আলম সরদারসহ পৌর বাজারের মোট ১২ টি ব্যবসায়ী  সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

বিডি /নিউজ / বাংলা ২৪/ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর