1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
৬৪





জিন্নাতুল ইসলাম জিন্না,‎​ লালমনিরহাট জেলা প্রতিনিধি:
‎লালমনিরহাটের পাটগ্রামে ৬ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন ওরফে সেলিম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে ‎​বুধবার রাতে অভিযান চালিয়ে হাতীবান্ধা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ‎গ্রেপ্তার সেলিম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে এবং অভিযুক্ত সেলিম উপজেলার মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।

‎​
‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী মজিবউদ্দিন ওরফে সেলিম মোবাইলে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে।

‎​কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

‎​
‎​পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, যৌন নির্যাতনের শিকার ৬ বছর বয়সী ওই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎​

‎​ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ধরতে অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলায় বোনের বাড়িতে যাওয়ার পথে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ।

‎​এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় হাতীবান্ধা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাটগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলও জানান তিনি। গ্রেপ্তারকৃত আসামিকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর