1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

পিরোজপুরে ২২০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত
১৫

 

 

 

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) অভিযান চালিয়ে ২২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কালীগঙ্গা নদীর শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাটসংলগ্ন ভরতকাঠী এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশি চালিয়ে এসব মাংস উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. খলিল (৪১) এবং একই উপজেলার তাফালবাড়িয়া গ্রামের চাঁন মিয়া ফরাজির ছেলে বাবুল ফরাজি (৪২)। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদের দৈহারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদ।

 

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রলার থেকে খলিল ও বাবুল ফরাজিকেও গ্রেপ্তার করা হয়।দৈহারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরতকাঠী খেয়াঘাট এলাকা থেকে ২২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে নৌ ও স্থলপথে অবৈধভাবে পিরোজপুরের বিভিন্ন উপজেলায়, বিশেষ করে নেছারাবাদ এলাকায় হরিণের মাংস আনা হচ্ছে। তাদের দাবি, কাঠ, গোলপাতা ও মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলারে করে এসব মাংস পরিবহন করে স্থানীয় কথিত চোরাকারবারিদের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

 

অভিযানে জব্দ করা ২২০ কেজি হরিণের মাংস পরবর্তী সময়ে কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়েও পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। বন্যপ্রাণী সংরক্ষণে কঠোর আইন থাকা সত্ত্বেও নৌপথে হরিণের মাংসের অবৈধ পরিবহন ও বেচাকেনার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নৌপথে নৌ-পুলিশের টহল ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর