সেলিম হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নকে আরও উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টার। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাতাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
এ সময় আব্দুল কাহার মাস্টার বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে চান তিনি। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। তিনি আরও বলেন, একটি ইউনিয়নকে এগিয়ে নিতে পরিকল্পিত উন্নয়ন ও জনগণের অংশগ্রহণ প্রয়োজন।
মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।