1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

দুই শিশুর পেটে ইয়াবা ঢুকিয়ে পাচার, চট্টগ্রামে উদ্ধার ৬ হাজার ৬১৫টি

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত
২৯

 

নিজস্ব প্রতিবেদক: দুই শিশুর পেটে ইয়াবার প্যাকেট ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় এক নারীসহ দুই শিশুকে আটক করেছে র‌্যাব। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে দুই শিশুর পেট থেকে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, শিশুদের পরিবারের খরচ বহনের পাশাপাশি আট হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র তাদের এ কাজে ব্যবহার করছিল।

আরও পড়ুন 

নওগাঁয় সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

র‌্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের লে. কমান্ডার তাওহীদুল ইসলাম সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজার ও চট্টগ্রামকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শিশুদের ব্যবহার করে মাদক পাচার করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নজরদারিতে রাখছিল র‌্যাব। এরই ধারাবাহিকতায় রোববার আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় একটি তল্লাশিচৌকি বসানো হয়।

এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে শারমিন আক্তার নামে এক নারীসহ দুই শিশুকে আটক করা হয়। আটক শারমিনের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। শিশু দুটির বয়স যথাক্রমে ৯ ও ১২ বছর এবং তাদের বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলায়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন আক্তার দুই শিশুর পেটে করে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে শিশু দুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে করার পর চিকিৎসকেরা তাদের পেটে ইয়াবার প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তীতে চিকিৎসকদের তত্ত্বাবধানে মলত্যাগের মাধ্যমে শিশু দুটির পেট থেকে ইয়াবার প্যাকেটগুলো বের করা হয়। এর মধ্যে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা বড়ি ছিল বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা তাওহীদুল ইসলাম বলেন, শিশুদের পরিবারের খরচ বহনের পাশাপাশি আট হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি তাদের মাদক পাচারে ব্যবহার করছিল। সন্দেহ এড়াতে শিশুদের সঙ্গে শারমিন আক্তারকে রাখা হয়েছিল।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, পেটের ভেতরে এভাবে ইয়াবা বহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে শিশু দুটির প্রাণহানির আশঙ্কাও ছিল। ঘটনার সঙ্গে জড়িত মাদক পাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে শিশুদের মাদক পাচারের মতো ভয়ংকর অপরাধে ব্যবহার রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর