1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত
২৬

 

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শভিত্তিক সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বাঙ্গাবাড়িয়া কলোনি জামে মসজিদের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মধ্যে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

 

প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার জন্য নির্ধারিত মহানবী (সা.)-এর জীবন ও আদর্শভিত্তিক একটি গ্রন্থ মনোযোগ সহকারে পাঠের পর এর বিষয়বস্তুর ওপর পরীক্ষার আয়োজন করা হয়।

আরও পড়ুন 

ধর্ষণ মামলায় ভুক্তভোগীর আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বারোপ—নওগাঁয় ব্র্যাকের মতবিনিময়

 

বাঙ্গাবাড়িয়া কলোনি জামে মসজিদের ইমাম ও প্রতিযোগিতা পরিচালনাকারী মুফতি আতিকুর রহমান হাবিবী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁর জীবনীভিত্তিক নির্ধারিত গ্রন্থটি পড়ে শতাধিক প্রতিযোগী আজকের পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রতিযোগীদের আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।

 

তিনি আরও বলেন, সীরাত পাঠের মাধ্যমে মহানবী (সা.)-এর সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, সহনশীলতা ও উত্তম চরিত্র সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। আমরা চাই, নতুন প্রজন্ম তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জানুক এবং নিজেদের জীবনে তা অনুসরণ করুক। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।তিনি জানান, “প্রতিযোগীদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের সেরা তিনজন করে মোট নয়জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।”

 

আয়োজকরা জানান, বিশেষজ্ঞদের একটি দলের মাধ্যমে নির্ধারিত গ্রন্থের বিষয়বস্তুর ওপর প্রশ্নপত্র তৈরি করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবু সাঈদ আরমান, হাফেজ শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাংবাদিক মো. আব্দুর রউফ পাভেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর