1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

ধর্ষণ মামলায় ভুক্তভোগীর আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বারোপ—নওগাঁয় ব্র্যাকের মতবিনিময়

নাহিদ হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত
৫০
নাহিদ হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার ব্যক্তির ন্যায়বিচার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হাইকোর্ট বিভাগের নির্দেশনাগুলো মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিচারক, আইনজীবী, চিকিৎসক, পুলিশ, সরকারি কর্মকর্তা, মানবাধিকারকর্মী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ‘ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির আইনগত সুরক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এ সভার আয়োজন করে।
আরও পড়ুন 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. শাহাদত হোসেন, শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালের বিচারক কুমার শিপন মদক এবং জেলা লিগ্যাল এইড অফিসার মো. তারেক আজিজ।
সভায় শুরুতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) বগুড়া জোনের জোনাল ম্যানেজার মো. আকছেদ আলী অংশগ্রহণকারীদের স্বাগত জানান। পরে ব্র্যাকের প্রধান কার্যালয় থেকে আগত লিড, লিগ্যাল এইড অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি এ.টি.এম. মোর্শেদ আলম সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন।
ধর্ষণ আইন সংস্কার জোটের প্রেক্ষাপট উপস্থাপন করেন ব্লাস্টের পরিচালক (অ্যাডভোকেসি ও কমিউনিকেশন) মাহবুবা আক্তার। নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা নিরসনে হাইকোর্টের নির্দেশনাসমূহ নিয়ে উপস্থাপনা করেন ব্লাস্টের লিগ্যাল স্পেশালিস্ট অ্যাডভোকেট মনিষা বিশ্বাস।
মুক্ত আলোচনা পরিচালনা ও সঞ্চালনা করেন ব্র্যাক সেলপের ম্যানেজার (লিগ্যাল প্রোটেকশন) এবিএম জাহিদুল হাসান। আলোচনায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে জনসচেতনতা ও প্রচারণা জোরদার, প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স নিশ্চিত করা, নিয়মিত মনিটরিং এবং প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনায় মামলা গ্রহণে কোনো ধরনের বিলম্ব করা যাবে না। ভুক্তভোগী যেন যেকোনো থানায় মামলা করতে পারেন, দ্রুত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা এবং তথাকথিত ‘টু-ফিঙ্গার টেস্ট’ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
এ সময় ভুক্তভোগীর মর্যাদা, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ, চিকিৎসাসেবা প্রতিষ্ঠান, আইনজীবী, আদালত, ভিকটিম সাপোর্ট সেন্টার (ভিএসসি) ও ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এর মধ্যে কার্যকর সমন্বয় ও রেফারেল ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন নওগাঁ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সাত্তার, গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সাদিয়া রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁর উপপরিচালক মোছা. আমিনা খাতুন এবং অ্যাডভোকেট আ. মজিদ।
সভায় বিচারক, আইনজীবী, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা হাইকোর্টের নির্দেশনাগুলো মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন, ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে বিভিন্ন সুপারিশ ও মতামত দেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সেলপের নওগাঁ জেলা ব্যবস্থাপক মোছা. বিউটি আক্তার, ডেপুটি ম্যানেজার মো. আক্কাজ আলী এবং অফিসার মো. আমিনুল হক।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর