1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত
৩৮

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সদর উপজেলার চকআতিথা রমজান মিলিটারীর বাড়ির সামনে হতে বুজরুকআতিথা পর্যন্ত সড়কের পাশে বনজ ও ঔষধী গাছ রোপনের মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

এই সড়কের পাশ দিয়ে ধারাবাহিক ভাবে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ অংশীদারিত্বের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরে ৫হাজার বৃক্ষরোপন করবে। এছাড়া নওগাঁ বিএমডিএ, নওগাঁ রিজিয়ন-১ ও ২ জেলাজুড়ে দুই লক্ষ বনজ ও ঔষধী গাছ রোপন করবে বলে জানিয়েছেন বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।

আরও পড়ুন 

আদমদীঘিতে অপহৃত মাদরাসা ছাত্রী চার দিন পর উদ্ধার

বৃক্ষরোপন উপলক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার চকআতিথা নামক এলাকায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক, বিএমডিএ নওগাঁ জোনের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি এবং অংশীদারিত্বের ভিত্তিতে বৃক্ষরোণের উপকারভোগী গ্রুপের সদস্য বিভিন্ন পর্যায়ের নারী/পুরুষ উপস্থিত ছিলেন।

 

বৃক্ষরোপন শেষে প্রধান অতিথি চকআতিথায় শতাধিক স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক সভায় বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে বলেন গাছ আমাদের অি•জেনের প্রধান উৎস। এছাড়া গাছ মানুষের স্থায়ী সঞ্চয়ের একটি অন্যতম মাধ্যমও। তাই আগামীতে বুক ভরে সজিব বাতাস নিতে চাইলে যার যেখানে গাছ রোপনের জন্য যতটুকু জায়গা আছে সেখানে পরিবেশবান্ধব গাছ রোপন করে তার যত্নসহকারে বড় করার কোন বিকল্প নেই বলে তিনি জানান।

 

 

 বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর