হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ফেলে অবৈধ ভাবে মাছ শিকারের সময় ৩৫০ ফিট লম্বা জাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে আদমদীঘির খাড়ির ব্রিজ খালে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন।
আরও পড়ুন
রাজশাহীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য রিফাতের দাফন
আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বেশ কয়েকটি জলাশয়ে এক শ্রেনির অসাধু মৎস্য শিকারি গোপনে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ফেলে অবৈধ ভাবে মাছ শিকার করে আসছিল। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিক্তিতে নির্বার্হি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি টিম আদমদীঘির খাড়ির ব্রিজ খালে অভিযান চালিয়ে ৭টি ৩৫০ ফিট লম্বা নিষিদ্ধ চায়না দুযারি জাল জব্দ করেন।
এসময় টের পেয়ে মাছ শিকারা পালিয়ে যায়। ওইদিন বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের উপস্থিতিতে জব্দ করা চায়না দুযারি জাল আদমদীঘি উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে অগ্নিসংযোগের মাধ্যমে পুড়ে ধ্বংস করা হয়। এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তা, সিনিয়র উপজেলা উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী এমএ হালিমসহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন।