1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

রাণীনগর নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত
৬১

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর রাণীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতোলায় অবস্থিত মেসার্স ফটিক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিন জানান,কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

কোনো অসাধু ব্যবসায়ী যদি নিয়ম অমান্য করে কৃত্রিম সংকট তৈরি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর