1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

কার্টুন দেখানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত
২৮

 

রাণীনগর  (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর রাণীনগরে ছয় বছরের এক শিশুকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে  ধর্ষণের অভিযোগ উঠেছে।বুধবার ২৬ আগস্ট বিকেলে উপজেলার লোহাচুড়া গ্রামে এই ঘটনা ঘটে ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

​নির্যাতনের শিকার শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এবং অতিরিক্ত রক্তক্ষরণ থাকায় বুধবার রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির কাছে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর (বয়স ১৫ ও ১৬ বছর) তাকে ফোনে কার্টুন দেখানোর কথা বলে একটি ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে শিশুটিকে তারা পালাক্রমে ধর্ষণ করে।

 

 

শিশুটির মা তাকে খুঁজতে বের হলে অভিযুক্ত দুই কিশোর শিশুটিকে ঘরের ভেতর ফেলে রেখে পালিয়ে যায় পরবর্তীতে স্বজনরা রক্তাত ও আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।ঘটনার পর বুধবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।

 

​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই কিশোর ধর্ষণের কথা স্বীকার করেছে। নির্যাতনের কারণে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

রিডি নিউজ বাংলা ২৪ ডটকম

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর