1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত
৭৭
​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাণীনগর উপজেলা বিএনপিএবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা বিএনপি পার্টি অফিস থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়।রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
 অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসাহেব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. মেজবা উল হক লিটন।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মো.মকলেছুর রহমান বাবু, সিনিয়র সহসভাপতি,উপজেলা বিএনপি মো.রুকুনুজ্জামান (রুকু), সিনিয়র সহসভাপতি,উপজেলা বিএনপি।
মো.এ কে এম জাকির হোসেন,সহসভাপতি, উপজেলা বিএনপি​মো.আলফারুক জেমস, সদস্য, উপজেলা বিএনপি,​সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি,​আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপিলিটন,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু ​মো.আতিকুজ্জামান জাপান (ভিপি), যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি,​
এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম,  শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর