1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

রাণীনগরে গাছ রোপন করলো মৎস্যজীবীরা

পাভেল রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পঠিত

 

 

মো: পাভেল রহমান, রাণীনগর ( নওগাঁ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকার পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বাংলাদেশে বর্তমানে “৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এমন কর্মসূচিকে শতভাগ সফল করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে মৎস্যজীবীরা বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করেছে। উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ও অলংকারদীঘি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার অলংকারদীঘিতে সমিতির কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো: জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম (মিয়া ভাই) প্রমুখ। পরে সমিতির শতাধিক সদস্যদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সমিতির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা আগামীর নির্মল, সুস্থ্য ও সুন্দর বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে এবং পরিবেশ রক্ষায় অধিক মাত্রায় বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন 

নওগাঁয় মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখলের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

 

উপজেলা সমবায় অফিসার মো: জাফরুল ইসলাম জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকার ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রত্যন্ত এলাকায় শতভাগ সফল করতে উপজেলার প্রতিটি মৎস্যজীবী, মৎস্যচাষী ও যুব সমবায় সমিতির বৃক্ষরোপ এমন কর্মসূচির কোন বিকল্প নেই। পরবর্তিতে ধারাবাহিক ভাবে উপজেলার সকল সমবায় সমিতির সদস্যদেরকে এমন মহৎ কর্মসূচিকে শতভাগ সফল করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে উদ্বুদ্ধ করার কথা জানান এই কর্মকর্তা।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর