1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে হাইকোর্টের আদেশে পুনরায় যোগদান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ জি এম মাসুদ রানা জুয়েল। এসময় হামলাকারীরা তাকে ও তার ভাইকে বেধড়ক মারধর করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়।এতে অধ্যক্ষের এক হাত ও এক পা ভেঙে গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

​রোববার ২০ সেপ্টেম্বর দুপুরে আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই তাণ্ডবের ঘটনা ঘটে। গুরুতর আহত মাসুদ রানা জুয়েলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মহাবিদ্যালয় সূত্রে জানা যায়,বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেশ কয়েকজন ভুক্তভোগী গত ৫ আগস্টের পর বিভিন্ন দপ্তরে জুয়েলের বিরুদ্ধে অভিযোগ জানান।

তদন্ত ও প্রতিষ্ঠানে অনুপস্থিতির কারণে প্রায় দুই বছর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।পরবর্তীতে মাসুদ রানা জুয়েল উচ্চ আদালত থেকে চাকরিতে পুনর্বহালের আদেশ পান। আদেশের প্রেক্ষিতে এবং মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় রোববার তিনি কলেজে যোগদান করতে আসেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দীন আহম্মেদ জানান,অধ্যক্ষ মাসুদ রানা জুয়েল অফিসে বসে চা পান করছিলেন। এসময় একদল লোক হঠাৎ এসে তাকে অফিস রুম থেকে টেনে-হিঁচড়ে বের করে বেধড়ক মারধর শুরু করে এবং তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হামলাকারীদের পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।​আহত অধ্যক্ষের ভাই প্রিন্স আহমেদ জানান,আমার ভাই কলেজে যোগদান করতে গেলে কিছু দুর্বৃত্ত আমাদের ওপর হামলা চালায়। বেধড়ক মারধরে ভাইয়ের এক হাত ও এক পা ভেঙে গেছে। তারা আমাদের মোটরসাইকেলটিও পুড়িয়ে দিয়েছে।

আবাদপুকুর মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল হাসান জানান, আমি  জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে থাকা অবস্থায় খবর পেয়েই দ্রুত পুলিশ পাঠিয়েছি।ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর