1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

রাণীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাভেল রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

 

মো: পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, থানা পুলিশের প্রতিনিধি, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি প্রমুখ।

 

এছাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় গত একমাসে উপজেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে উপজেলাজুড়ে বৃদ্ধি পাওয়া মাদকের বিস্তার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া গত একমাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কতজন মাদক কারবারী ও মাদকসেবীদের কারাদন্ড প্রদান করা হয়েছে সেই পরিসংখ্যানও তুলে ধরা হয়।

 

এসময় উপজেলাজুড়ে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযান আগামীতে আরো কঠোর ভাবে পরিচালনা করা হবে জানান সভার সভাপতি। অপরদিকে উপজেলাজুড়ে মাদকের বিস্তার বন্ধে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে রাজনৈতিক মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন সভার সভাপতি। সভা শেষে ডাসকো এনজিও এর কিশোর কিশোরী নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর