1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি উদযাপন উপলক্ষে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) এর দুই বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ লক্ষ্যে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাইডোর আয়োজনে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. কাজল।প্রতিযোগিতায় অর্বিটরের দায়িত্ব পালন করেন রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সানোয়ার জাহান আল মামুন।রাইডোর দুই বছর পূর্তি উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও কেক কাটাসহ নানা আয়োজন করা হয়।অনুষ্ঠিত উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এসয় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রাইডো শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ তরুণদের মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি রাইডোর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রাণীনগর উপজেলা সবার সামনে ইতিবাচকভাবে উপস্থাপিত হচ্ছে।
তিনি সংগঠনটির দুই বছর পূর্তি উপলক্ষে শুভকামনা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর