1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে ৬৬ হাজার টাকার জাল নোটসহ কারবারি গ্রেফতার

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত
৬৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬ হাজার টাকার জাল নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামে এক জাল টাকা কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত মাজেদুল ইসলাম উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের মধ্য রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারের সাথে জড়িত এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল তার বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে তার হেফাজত থেকে ৫০০ টাকার ৭৬টি, ২০০ টাকার ৮০টি, ১০০ টাকার ৮০টি এবং ৫০ টাকার ৮০টি জাল নোট (সর্বমোট ৬৬ হাজার টাকা) উদ্ধারসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৫ এর ডিএডি আব্দুল হাকিম বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন।দায়েরকৃত মামলায় গ্রেফতার মাজেদুল ইসলামকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিডি/ নিউজ / বাংলা ২৪/ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর