বিডি নিউজ বাংলা ডেস্কঃ নওগাঁর রাণীনগরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মতিউর রহমান ওরফে মন্টু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ০৬:৩০ ঘটিকার সময় উপজেলার পশ্চিম বালুহারা ডাল পট্টিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।রাণীনগর থানার এসআই রতন কুমার সরকার যানান গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বালুহারা ডাল পট্টিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিউর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মতিউর রহমান নওগাঁ জেলার আত্রাই থানার মহা দিঘী দক্ষিণপাড়া গ্রামের মোঃ আততাব আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল জানান,গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বালুহারা ডাল পট্টিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিউর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।