1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

সান্তাহারে নারীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এএসআই ক্লোজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩১ বার পঠিত
৩৩৭

 

 

স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনেস আলীকে ক্লোজ করা হয়েছে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন।

আরও পড়ুন 

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল: দুর্নীতির অভিযোগ

 

জানা গেছে, গতকাল সোমবার দুপুরে সান্তাহার ফাঁড়ির এএসআই আনেস আলীর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ড জড়িত থাকার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিক তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।

 

উল্লেখ্য, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে যোগ দেন আনেস আলী। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এদিকে সান্তাহার নতুন বাজার এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বাসায় অবাধ যাতায়াতে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন ওই পুলিশ সদস্য। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি কক্ষে অনৈতিক কর্মকান্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

এ ঘটনায় ওই দিন বিকেল সাড়ে ৫টায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি জানার পর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ওই পুলিশ সদস্য আনেস আলীকে তাৎক্ষণিক ক্লোজ করেছেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর