1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

ফরিদপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত
৮৫

 

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের সদরপুরে বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার ভাষাণচর ইউনিয়নে গভীর রাতে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

​বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুলছাত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর দাদির চোখের অস্ত্রোপচারের কারণে তার মা ও চাচা ফরিদপুর শহরের একটি হাসপাতালে অবস্থান করছিলেন। বাড়িতে ছোট ভাই-বোনদের সঙ্গে ছিল ওই কিশোরী।

স্বজনদের অভিযোগ, গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল ঘর ঘিরে ফেলে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে দরজা খুলতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা বসতঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। পরে কিশোরীর চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায়। স্বজন ও প্রতিবেশীরা বাধা দিতে গেলে অস্ত্র দেখিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।

পরবর্তীতে ভুক্তভোগীকে পাশের একটি গ্রামের পুকুরপাড়ে নিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে কিশোরী মারাত্মক অসুস্থ হয়ে পড়লে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় এলাকাবাসী একজোট হয়ে ধাওয়া চালিয়ে হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬) নামের দুই অভিযুক্তকে একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দিয়ে সদরপুর থানা পুলিশে সোপর্দ করে।

​ভুক্তভোগীর মা হাসপাতালের বেডে কান্নাজড়িত কণ্ঠে বলেন, শাশুড়ির অপারেশনের জন্য আমি হাসপাতালে ছিলাম। খবর পেয়ে বাড়ি এসে মেয়ের এই অবর্ণনীয় অবস্থা দেখে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম জানান, গণধর্ষণের এ মর্মান্তিক ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর