1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত
৪১

 

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং সংরক্ষণের দায়ে দুটি দধি ভান্ডারকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

​অভিযানে দণ্ডিত প্রতিষ্ঠান দুটি হলো চৈতি দধি ভান্ডার এবং প্রান্ত দধি ভান্ডার । প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 

​জানা গেছে, দুপুর ১২:০০ টা থেকে শুরু হয়ে দুপুর ০২:৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রতিষ্ঠান দুটিতে নানাবিধ অনিয়ম ও অপরাধ ধরা পড়ে, যার মধ্যে উল্লেখযোগ্য: ​অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই ও মিষ্টি তৈরি করা হচ্ছিল। ​প্রস্তুতকৃত দই ও মিষ্টি খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হয়েছিল।

 

​সংরক্ষিত মিষ্টিতে পোকার অস্তিত্ব পাওয়া যায়।​ খাদ্যকর্মীরা কোনো ধরনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না। পোড়া তেল দিয়ে খাবার তৈরি করা হচ্ছিল। উপযুক্ত প্রমাণ ও অপরাধ স্বীকার করার পর, মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেরপুর, বগুড়ার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া। তাহমিনা আক্তার, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, শেরপুর, বগুড়া। ​এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তা প্রদান করে।

 

অভিযানের শেষে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে এবং সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর