1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

শিবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সোহেল রানা
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

 

 

সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী কামরুন নাহার মিনা, মেরাজ আহম্মেদ মাহফুজ, সোলাইমান আলী,কামাল হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর