1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে রাহি

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত
৯১

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলে অনন্য মেধাবী ছাত্র রিশাদ আল নাশিদ (রাহি)। নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়ির ভাগ উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনের মাধ্যমে সে তার অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

 

রিশাদ আল নাশিদ রাহি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রাতোয়াল ধনতলা গ্রামের মৃত আকতার হোসেন ও মাতা শাপলা খাতুনের ছেলে। রাহি কেবল পড়াশোনাতেই মেধাবী নয়, ছোটবেলা থেকেই সংস্কৃতিচর্চা ছবি আঁকা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার ও স্বীকৃতি অর্জনের গৌরবময় ইতিহাসও রয়েছে তার।

 

নিজের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছাসিত রিশাদ আল নাশিদ (রাহি) জানায়, তার নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ পড়াশোনা, স্কুলের শিক্ষকমন্ডলীর সঠিক দিকনির্দেশনা, পরিবারের সার্বিক সহযোগিতা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানসিক বিকাশই তাকে এ অর্জনে সফলতা এনেছে।

 

ভবিষ্যতে নিজের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখতে সে দৃঢ় প্রতিজ্ঞ। তার এই অসামান্য কৃতিত্বে বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিবার এবং স্থানীয় শুভাকাঙ্খীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সবাই রাহির উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর