1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০২ বার পঠিত

অনলাইন ডেস্কঃ

 আগামীকাল রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা চলতি বছরের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন আহ্বান করেছেন।

​এটি বর্তমান নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।এই অধিবেশনের মূল আকর্ষণ হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ এবং এর ওপর বিস্তারিত আলোচনা ও পাস করার আনুষ্ঠানিক কার্যক্রম।

​ নতুন অর্থবছরের এই বাজেটে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন ঘটবে বলে জানানো হয়েছে।
​
​এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অধিবেশনের বিষয়টি জানানো হয়েছিল। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর থেকে অধিবেশনটি সুশৃঙ্খল ও যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
​
​সাধারণত প্রতি বছর জুন মাসে দেশের সার্বিক অর্থনৈতিক গতিপথ নির্ধারণের জন্য জাতীয় বাজেটের ওপর আলোচনার লক্ষ্যে এই অধিবেশন বসে, যা ‘বাজেট অধিবেশন’ হিসেবে পরিচিত। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে গত ৩০ এপ্রিল শেষ হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর