1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

  রাণীনগরে ধানের দাম বাড়লেও হাটে ধানের সরবরাহ সংকট

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৭১

 

 রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে বিভিন্ন হাট-বাজারে দিন দিন বেড়েই চলেছে ধানের দাম। গত ২০ দিন ধরে ধানের দর পর্যায়ক্রমে ঊর্ধ্বমুখী থাকলেও বাজারে ধানের আমদানি কমতে শুরু করেছে। মঙ্গলবার উপজেলার ধানের হাট আবাদপুকুর এবং ত্রিমোহনী ঘুরে দেখা গেছে।

 

মৌসুমের শুরুতে আশানুরূপ দাম না পেলেও বর্তমানে ধানের বাজারদর বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রান্তিক চাষিরা। তবে ধান বিক্রির এই শেষ সময়ে কৃষকদের ঘরে মজুত প্রায় শেষ।

 

​হাটে ধান বিক্রি করতে আসা গাংজোয়ার গ্রামের কৃষক তাছের আলী জানান,আজকে হাটে স্বর্ণালতা জাতের ধান ১৪৮০ টাকা দরে বিক্রি করলাম।মৌসুমের শুরুতে ভালো দাম না পেলেও আজকের বাজার দরে আমি খুশি।মঙ্গলবার ত্রীমহনী এবং ​বুধবার আবাদপুকুর হাটের বাজার দর।

​কাটারি ধান:১৮০০ টাকা প্রতি মণ (গত ২০ দিনে বৃদ্ধি পেয়েছে ১০০ থেকে ১৫০ টাকা)।স্বর্ণালতা ধান:১৩৭০ থেকে ১৪৮০ টাকা প্রতি মণ।জিরা ধান:১৩৮০ থেকে ১৪০০ টাকা প্রতি মণ।


​ধানের দাম বাড়লেও সে তুলনায় চালের বাজারদর না বাড়ায় বিপাকে পড়েছেন চাতাল ও মিল মালিকেরা। ব্যবসায়ীদের দাবি,বর্তমান চড়া দামে ধান কিনে চাল তৈরি করে বিক্রি করতে গেলে প্রতি মণে প্রায় ৫০ থেকে ১০০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

 

​লোকসানের কারণে রাণীনগরের ১২৭টি হাসকিং মিলের মধ্যে ইতোমধ্যে প্রায় ৮০টি মিল বন্ধ হয়ে গেছে।কুজাইল বাজারের চাতাল মালিক শীতানাথ ঘোষ জানান,বর্তমান বাজার দরে ধান কিনে চাল বিক্রি করলে আমাদের লোকসান হচ্ছে। তবুও নানা কারণে কষ্ট করে ব্যবসা ধরে রেখেছি।


​ধান ব্যবসায়ী আনিছুর রহমান জানান, ইরি-বোরো মৌসুমের শেষ দিকে চলে আসায় কৃষকদের কাছে ধান মজুত নেই।বাজারে আমদানি কম বলেই দাম ঊর্ধ্বমুখী।

 

​উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বলেন, ইরি-বোরো মৌসুম শেষ এবং মাঠে রোপা-আমন ধান রোপণ শুরু হয়েছে।কৃষকেরা পারিবারিক প্রয়োজনে মৌসুমের শুরুতেই বেশিরভাগ ধান বিক্রি করে দেন। ফলে বর্তমানে বাজারে আমদানি কম থাকায় দাম কিছুটা বেড়েছে।

 

​তবে বাজারে মিলারদের কোনো কারসাজি রয়েছে কি না,তা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে মিলগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। কোনো প্রকার অসঙ্গতি বা অবৈধ মজুত পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

 

 

বিডি/ নিউজ/ বাংলা ২৪/ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর