1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​রাণীনগরে প্রকাশ্য সড়কে পথচারীদের উত্যক্ত করার দায়ে ৩ মাদকসেবীর কারাদণ্ড

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৪৮

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে প্রকাশ্য সড়কে মাদক সেবন করে পথচারীদের বিদ্রূপ ও উত্যক্ত করার অভিযোগে তিন যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

​শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার আবাদপুকুর পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া ও গুয়াতা গ্রামের মাঝামাঝি এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, উপজেলার গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মেদ (২৯),কালীগ্রাম বড়িয়াপাড়া তেলিপুকুর গ্রামের জুলহকের ছেলে রানা আহম্মেদ (১৯) ও হাসিবুল ইসলাম (২৩)।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে  আবাদপুকুর-পতিসর সড়কের ওই নির্দিষ্ট স্থানে কয়েকজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় পথচারীদের পথ আটকে বিদ্রূপ ও হয়রানি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সেখানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানকালে ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন।রাণীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল বলেন ।​  আটককৃত তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর