1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​ঐতিহ্যবাহী খোদ্দরায়ণপুর মাজার শরিফ ভক্তি অলৌকিকত্ব ও নিঃস্বার্থ মানবসেবার অনন্য দৃষ্টান্ত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত
৮১

 

ডেস্কঃনিউজ

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী খোদ্দরায়ণপুর গ্রামে অবস্থিত হযরত শাহ সূফী বোরহান উদ্দিন (রহ.) মাজার শরিফ। যুগ যুগ ধরে এই মাজার শরিফটি এ অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে এক পরম ভক্তি, আধ্যাত্মিক চেতনা এবং শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে সুপরিচিত। বর্তমান ২০২৬ সালেও মাজারটির প্রতি মানুষের সেই চিরন্তন ভক্তি ও বিশ্বাস অক্ষুণ্ণ রয়েছে।

 

 

​মাজারটির সঠিক ইতিহাস ও প্রাচীনত্ব সম্পর্কে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক জানান,এই মাজারটি ঠিক কত সালের বা কত বছরের পুরোনো, তা আমার বাপ-দাদারাও বলতে পারেননি। প্রজন্ম থেকে প্রজন্মে এই মাজারের অলৌকিকত্ব ও সুফি সাধকের মহত্ত্বের কথা মানুষের মুখে মুখে চলে আসছে। আব্দুর রাজ্জাক সাহেব আরও জানান,মাজারের ভেতরের পবিত্র  কবরটি ১১ হাত দীর্ঘ। এই দীর্ঘ কবরটি মাজারের আধ্যাত্মিক আবহকে আরও রহস্যময় ও পবিত্র করে তুলেছে, যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। মাজারের যেকোনো প্রয়োজনে এবং উন্নয়নমূলক কাজে গ্রামের সাধারণ মানুষ সবসময় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন বলে তিনি উল্লেখ করেন।

 

​মাজারটি স্থানীয় পল্লী চিকিৎসক স্বপন সাহেব-এর বাড়ির খলিয়ানে (উঠানে) অবস্থিত। মাজার সংলগ্ন স্থানেই রয়েছে স্বপন সাহেবের নিজস্ব দাতব্য চিকিৎসালয়। শুধু সাধারণ চিকিৎসায় নয়, আধ্যাত্মিক নানা সমস্যা যেমন ভূত-জ্বিনের আছর বা জাদু-টোনার চিকিৎসায় স্বপন সাহেব অত্যন্ত পারদর্শী।

 

 

​এ বিষয়ে এক অলৌকিক ও বিস্ময়কর তথ্য জানা যায় যে, এই চিকিৎসার সমস্ত নিয়ম-কানুন ও বিদ্যা স্বপন সাহেবকে খোদ এই মাজার শরিফ থেকেই স্বপ্নের মাধ্যমে শেখানো হয়েছে। এই স্বপ্নাদেশের পর থেকেই তিনি মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো,এই মাজারের উসিলায় তিনি এই জটিল ও সংবেদনশীল চিকিৎসাগুলো সম্পূর্ণ বিনামূল্যে (ফ্রি) করে থাকেন। তাঁর এই নিঃস্বার্থ সেবা মাজারের সুনামকে আরও উজ্জ্বল করেছে।

 

​প্রতি বছর পবিত্র ১০ই মহররম (আশুরা) উপলক্ষে এই মাজার প্রাঙ্গণে বিশাল মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এই দিনটিকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। জিকির-আসকার, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ভক্তরা রাত অতিবাহিত করেন করতেন জায়গার সংকাটাপন্ন হওয়ায়  মুলতো এখন দিনে এই অনুষ্ঠানটি দিনে হয়ে থাকে  এবং দেশ ও দশের মঙ্গলের জন্য দোয়া করা হয়।

 

 

​মহাদেবপুরের খোদ্দরায়ণপুরের এই মাজার শরিফটি কেবল একটি ধর্মীয় স্থানই নয়।এটি এ অঞ্চলের মানুষের মনস্তাত্ত্বিক আশ্রয় এবং শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। স্থানীয় দর্শনার্থী ও এলাকাবাসীর দাবি, প্রতি দিন যেভাবে এখানে মানুষের সমাগম বাড়ছে, সেই তুলনায় মাজারের অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থার আরও সরকারি-বেসরকারি উন্নয়ন করা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর