1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত
৭৪

 

 

নিজস্ব প্রতিবেদক: দেশের সড়ক পরিবহণ ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নির্দেশনা বাস্তবায়নের ফলে জিপিএস ছাড়া কোনো গণপরিবহন নিবন্ধন বা ফিটনেস সনদ পাবে না।

 

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ২৮ জুলাই প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সড়ক পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

সেই প্রজ্ঞাপনের আলোকে ১ আগস্ট থেকে নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান কিংবা নবায়নের সময় সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস ডিভাইস সংযোজনের প্রমাণপত্র এবং নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল থাকার তথ্য বিআরটিএ কার্যালয়ে উপস্থাপন করতে হবে।

আরো পড়ুন……

ফরিদপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি মান ও প্রয়োজনীয় নির্দেশনা সংস্থাটির স্থানীয় কার্যালয় এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত মান অনুযায়ী জিপিএস সংযুক্ত না থাকলে কিংবা ডিভাইস সচল না থাকলে সংশ্লিষ্ট গণপরিবহনের নিবন্ধন বা ফিটনেস সনদ প্রদান ও নবায়ন করা হবে না।

 

সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ দেওয়া হবে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ ব্যবস্থা চালু হলে গণপরিবহনের অবস্থান রিয়েল-টাইমে পর্যবেক্ষণ, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, দুর্ঘটনা-পরবর্তী দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। পাশাপাশি পরিবহণ খাতে জবাবদিহিতা ও শৃঙ্খলা বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

নতুন এই নির্দেশনা সফলভাবে বাস্তবায়নে পরিবহন মালিক, চালক এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

 

বিডি / নিউজ /বাংলা ২৪/ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর