1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই মাদকসেবী কারাদণ্ডে দণ্ডিত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পঠিত

বিডি নিউজ বাংলা ​ডেস্কঃ  নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

​আদালত সূত্রে জানা যায়,উপজেলার বড়গাছা গ্রামের শাহ-নেওয়াজ (মাঝগ্রাম) নামের এক ব্যক্তি মাদক সেবন করে পরিবারের লোকজনের ওপর অত্যাচার চালিয়ে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাঁর নিজ বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানে ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​অন্যদিকে, বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে পৃথক একটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় শুকবর আলীর ছেলে জিল্লুর রহমানকে আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​অভিযান ও সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি / নিউজ  / বাংলা ২৪ / ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর