1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৮

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘির বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার (১ সেপ্টেম্বর) সকালে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের নেতৃত্বে আদমদীঘি উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে সম্মœান প্রদর্শন করার পর বৃক্ষ রোপন, মাছ অবমুক্ত করন ও বিতরণ করেন । দুপুরে দোয়া মাহফিল ও বিকেলে র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদারের সভাপতিত্বে ও আবু মোতালেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ই্উনুছ আলী দুলাল প্রমুখ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর