1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

দুপচাঁচিয়ার তালোড়ায় উচ্চারণ ও কবিতা আবৃত্তির কর্মশালা অনুষ্ঠিত

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত
২৩

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়ার তালোড়ায় কচি কণ্ঠে আসর বগুড়া জেলা শাখার উদ্যোগে ও কচি কণ্ঠের আসর এর সদস্য আসমা উল হুসনা দিনা এর সার্বিক তত্ত¡াবধানে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং উচ্চারণ ও কবিতা আবৃত্তি এর ওপর দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে কচি কণ্ঠের আসর এর জেলা শাখার সভাপতি আবুল ইনকিলাব মুহাঃ সাজ্জাদুল হায়দার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল।

আরও পড়ুন 

নওগাঁজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন সরকারি শাহ্ সুলতান কলেজ বগুড়ার সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এমদাদুল হক, সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ওমর ফারুক, নাট্যকর্মী ও আবৃত্তি প্রশিক্ষক কনক কুমার পাল অলক। এ সময় কচি কণ্ঠের আসরে সচিব শামছুন নাহার, অর্থসচিব নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী ও কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর