1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত
৩৭

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: মৎস্য ও শস্যভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজারে রতনডারি খালের উপর নির্মিত ব্রিজটির মাঝখানে গত এক বছর আগে ভেঙে গেলে এলাকার কয়েক গ্রামের হাজার হাজার বাসিন্দাদের অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।এতে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পরছেন কোমলমতি শিশু কিশোর সহ সকল শ্রেণী পেশার মানুষদের। এছাড়া পুরো ব্রিজটিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোন সময়ে ধসে পরে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন এলাকাবাসী।

আরও পড়ুন 

সান্তাহারে নারীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এএসআই ক্লোজ

 

স্থানীয়রা জানান, প্রায় গত ১৪ বছর আগে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে রতনডারি খালের উপর সরু একটি ব্রিজ নির্মাণ করা হয়। এই ব্রিজ দিয়ে উচুল কাশিমপুর, ঝনঝনিয়া, ছোটডাঙ্গা, বড়ডাঙ্গা, তারাটিয়াসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন প্রতিনিয়ত চলাচল করেন। এরই মধ্যে গত এক বছর আগে ব্রিজের মাঝখানে ভেঙে ধসে পরলে কাঠের পাটাতন দিয়ে কোন রকমে চলাচল করছেন স্থানীয়রা।

 

এছাড়া ব্রিজের অধিকাংশ স্থানে ভাঙন ধরায় যে কোন সময় পুরো ব্রিজ ধসে পরার আশংকা করছেন এলাকাবাসী। স্থানীয় এছাহক সরকার জানান, খালের উত্তর মাঠে আমাদের কৃষি জমি রয়েছে। ধান কেটে ঘরে তোলা বা এপার থেকে ওই পারে বিভিন্ন মালামাল পরিবহনের সময় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি আরো বলেন, গত সপ্তাহে লিটন নামে একজনের প্রায় একলাখ টাকা দামের একটি গরু ভাঙা অংশে পরে পা ভেঙে যায়।

 

ছোটডাঙ্গা গ্রামের ভ্যান চালক গকুল হোসেন বলেন, সিমেন্ট বোঝাই করে ভ্যান নিয়ে ব্রিজ পারাপারের সময় উল্টে খালের মধ্যে পরে যাই। এতে সবগুলো সিমেন্ট নষ্ট হয়ে যায়। তিনি আরো বলেন, ব্রিজের এমন নাজুক পরিস্থিতি হয়েছে যে, যেকোন সময় পুরো ব্রিজই ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ছোটডাঙ্গা গ্রামের মুমিন প্রামানিক বলেন, ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলেও এর কোন প্রতিকার আমরা পাইনি।

 

ছোটডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মিল্টন হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ চলাচল অনুপযোগী হলেও এর কোন সংস্কার হয়নি। ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করেছি। এরপর অফিস থেকে এসে তদন্ত করে গেছেন। ব্রিজটির কাজের কোন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।

সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, উপজেলা পরিষদের বরাদ্দ থেকে প্রায় ১৪ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য বেশ কয়েকটি আবেদন দিয়েছি। কিন্তু দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও কোনটায় হয়নি। আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতিষ কুমার সরকার বলেন, নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প আকারে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাস এবং বরাদ্দ আসলেই নতুন করে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

 

 বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর