1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

ছয় সদস্যের ভরসা গিরীন বৈরাগীর নিপুণ হাতের বাঁশের পণ্য

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: আধুনিকতার ছোঁয়ায় এবং প্লাস্টিক পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঁশের তৈরী এতিহ্যবাহী কুটির শিল্প। তবে এই প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ ৩৫ বছরে ধরে বাঁশ দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরী করে তা হাট বাজারে বিক্রি করে ৬ সদস্যের সংসার চালিয়ে যাচ্ছেন গিরীন বৈরাগী। বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার পালপাড়া মহল্লার গিরীন বৈরাগীর দিন শুরু হয় বাঁশ কাটার শব্দ দিয়ে। তারপর নিপুণ হাতে তৈরী করেন কুলা, ডালা, ঝুঁড়ি, খাঁচা ও চালুন সহ নিত্য প্রয়োজনীয় নানান জিনিসপত্র। সেই তরুণ বয়স থেকেই তিনি জীবিকার প্রধান মাধ্যম হিসেবে আঁকড়ে ধরে আছেন।গিরীন বৈরাগী বলেন, বাপ দাদার আমল থেকে এই কাজ শিখেছি।

 

প্লাস্টিকের জিনিস আসার পর এখন বাঁশের তৈরী তৈজসপত্রের চাহিদা আগের মতো নেই। তারপরেও এই কাজ ছাড়তে পারি না। বাঁশের তৈরী পণ্য বিক্রি করেই ৬ সদস্যের সংসার চালাচ্ছি। স্ত্রী সন্তানদের হাহাকার বুঝতে দেইনি। এক সময় পাড়া মহল্লায় ঘুরে ঘুরে এসব পণ্য বেচাকেনা করলেও এখন স্থানীয় হাট-বাজারে এসব পণ্য বিক্রি করেন তিনি। সাড়াদিন হাড় ভাঙ্গা খাটুনির পর যা আয় হয় তা দিয়েই চলে ৬ জনের অন্ন, বস্ত্র ও অন্যান্য খরচ। বর্তমানে বাঁশের দাম বেড়ে যাওয়ায় এবং প্লাস্টিকের সহজলভ্যতার কারণে লাভ আগের চেয়ে অনেক কমে গেছে। এই পেশার পাশাপাশি ৭৬ বছর বয়সেও তিনি সনাতন ধর্মের নাম সংকীর্তন গেয়ে থাকেন। এ থেকেও যৎ সামান্য উপার্জন হয়।

 

এলাকাবাসী ও স্থানীয় ক্রেতারা জানান, গিরীন বৈরাগীর তৈরী পণ্যের মান খুব ভালো ও টেকসই হয়। তবে সরকারি বা বেসরকারিভাবে যদি এই কুটির শিল্পীকে স্বল্পসুদে ঋণের ব্যবস্থা বা পৃষ্ঠপোষকতার করা হতো, তাহলে গিরীনের মতো কারিগররা আরও স্বাচ্ছন্দ্যে তাদের ঐতিহ্যবাহী ব্যবসা টিকিয়ে রাখতে পারতেন। সব মিলিয়ে শত কষ্টের মাঝেও গিরীন বৈরাগীর এই সততা ও দীর্ঘ ৪ দশকের লড়াই অনেকের জন্য অনুপ্রেরণা।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর