1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

ধুনটে পাট চাষ লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ হেক্টর বেশি

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে লক্ষ্যমাত্রার চেয়ে পাট চাষ হয়েছে ৩৫ হেক্টর বেশি জমিতে। যা চলতি ২০২৬-২৭ সালে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬৭০ হেক্টর। কৃষকদের আগ্রহের কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দাড়িয়েছে ১ হাজার ৭০৫ হেক্টর জমি। অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকে মুখে ফটেছে সাফল্যের হাসি। উৎপাদন খরচ কিছুটা বাড়লেও দামে পুষিয়ে নিচ্ছেন কৃষকেরা। মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ২শ থেকে ৫ হাজার ৫শ টাকায়। যা গত বছর ছিলো ৩ হাজার ২শ থেকে ৪ হাজার ৫শ টাকা।

 

কৃষকদের হিসাব মতে চলতি মৌসুমে চাষিরা প্রতি বিঘা জমির পাট বিক্রি করে লাভ হচ্ছে ১৭ থেকে ২০ হাজার টাকা। এছাড়াও প্রতি বিঘার পাটখড়ি বিক্রি হচ্ছে প্রায় ৪ থেকে ৮ হাজার টাকা। অনেকেই বিঘাপ্রতি ১৪ হাজার টাকা খরচ করে ফলন পেয়েছে ১২ মণ পাট। ধুনট বাজারের পাট ব্যবসায়ী মো. আমজাদ হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার পাটের রং ও মান ভালো। বাজারে চাহিদা থাকলেও সে তুলনায় আমদানি কম। অনেকে বেশি দামের আশায় পাট গুদামজাত করে রাখছেন। ফলে গত বছরের চেয়ে মণপ্রতি ৬০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে পাট কিনতে হচ্ছে।

 

মানভেদে দেশি ও তোষা পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকা এবং মেস্তা ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার ২০০ টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে। বাজারে সরবরাহ কম থাকলে দাম আরও বাড়তে পারে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে দুই জাতের পাটের আবাদ হয়েছে। এর মধ্যে তোষা দেশি জাত এবং মেস্তা অন্য জাত। ২০২৬-২৭ সালে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৬৭০ হেক্টর। কৃষকদের আগ্রহের কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার ৭০৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ হেক্টর বেশি।

 

গত বছর উপজেলায় পাটের আবাদ হয়েছিল ১ হাজার ৬৬০ হেক্টর জমিতে। সেই তুলনায় এবার ৪৫ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম জানান, চলতি বছর ১ হাজার ৭০৫ হেক্টর জমি থেকে ১৯ হাজার ৭৭৮ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়ায় কৃষকেরা বাম্পার ফলন পাচ্ছেন। কৃষি অফিসের পক্ষ থেকে বীজসহ বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করা হয়ে থাকে। পাট শুধু আঁশ হিসেবে নয়, পরিবেশবান্ধব বিভিন্ন পাটজাত পণ্য তৈরিতেও ব্যবহার করা সম্ভব। দেশে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো গেলে কৃষক পর্যায়ে পাটের চাহিদা ও দাম দুটিই বাড়বে বলেও প্রত্যাশা করেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর