1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

ধুনটে হামলা ও মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার ৪

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার ধুনটে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে লিখন শেখ (৩০), রিপন শেখ (৩৩), একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ফজর আলী শেখ (৫৬) এবং ধুনট পৌর শহরের চান্দারপাড়া এলাকার দুলাল শেখের ছেলে বিপ্লব শেখ (২১)।

 

মামলা সূত্রে জানা যায়, সোনারগাঁও গ্রামের মজিদ শেখের ছেলে বেলাল হোসেনের সঙ্গে একই এলাকার লিখন ও রিপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধর জেরে গত ৭ অক্টোবর সন্ধ্যায় লিখন ও রিপন জোরপূর্বক বেলাল হোসেনের বসতভিটায় গাছ রোপণ করতে যায়। এ সময় বেলাল হোসেনের পরিবারের সদস্যরা গাছ লাগোনোর কারণ জানতে চাইলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লিখন ও রিপনসহ তাদের লোকজন বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে।

 

এ সময় বেলাল হোসেনের ছেলের স্ত্রীর গলায় থাকা ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধুনট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর