ঋতু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবনেও। ভোরেই মাঠে নেমে পড়েছেন কৃষকেরা। কেউ জমি থেকে শাকসবজি তুলে বাজারে নিয়ে যাচ্ছেন, কেউ ব্যস্ত ফসলের পরিচর্যায়। আবার কেউ সকালের চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করছেন দিনের কাজ।
উপজেলার ভেলুরচক গ্রামের কৃষক জাকির হোসেন মিঠু বলেন, ভোরে মাঠে যাওয়ার সময় কিছুটা ঠাণ্ডা অনুভব করি। সকালের মৃদু কুয়াশা মনে করিয়ে দেয় শীতের আগমনীর কথা। রাতে গায়ে পাতলা কাঁথা দিতে হয়। আগের মতো বৈন্দুতিক পাখা সারাক্ষণ চালানোর দরকার হয় না। মনে হচ্ছে অচিরেই শীত আসছে।