1. admin@bdnewsbangla24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নে লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুপচাঁচিয়ায় প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক বাশার গ্রেপ্তার আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সামাজিক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘আল হাইথাম কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে সোমবার ( ২ নভেম্বর) সকাল সাড় ৮ টায় খরসতি বাজারে মিজানুর রহমান একজন শারীরিক প্রতিবন্ধীকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১ লক্ষ টাকা সমমূল্যের মালামালসহ একটি পূর্ণাঙ্গ মুদি খানার দোকান উপহার প্রদান করা হবে। ​সংগঠন সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো.আনিছুল ইসলাম শাহেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক পিতা মোহাম্মদ শাহ, মাতা এবং তাঁর সহধর্মিণী। অনুষ্ঠানের প্রাক্কালে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন,​ প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নন, উপযুক্ত সহায়তা ও সুযোগ পেলে তাঁরাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারেন। আল হাইথাম কল্যাণ ট্রাস্ট সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

 

এই মুদি দোকানটি একজন অসহায় ভাইয়ের জীবিকা অর্জনের প্রধান মাধ্যম হয়ে উঠবে এবং তিনি সম্মানের সাথে পরিবার পরিজন নিয়ে চলতে পারবেন বলে আমরা আশাবাদী। ​অনুষ্ঠানটিকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসী আল হাইথাম কল্যাণ ট্রাস্টের এই মহতী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর