1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নে লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুপচাঁচিয়ায় প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক বাশার গ্রেপ্তার আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে

দুপচাঁচিয়ায় প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক বাশার গ্রেপ্তার

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি:
দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। ১নভেম্বর রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল বাশার দু’টি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। ইতিপূর্বে তিনি প্রতারনা মামলায় কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।

 

তার বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল, অবৈধভাবে টাকা উত্তোলন এবং চাকুরী দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থআত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত আবুল বাশারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২নভেম্বর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর